জীবন বদলানোর ১০ টা ছোট্ট হ্যাক - 

১/ সকালে উঠে প্রথম ১০ মিনিট নিজের দিনটা গুছিয়ে নিন। কোন কাজগুলো করবেন সেগুলো ঠিক করুন। পারলে টু-ডু লিস্ট লিখুন। 

২/ প্রতিদিন কমপক্ষে ১০ পৃষ্ঠা হলেও বই পড়ুন।
শুরুতে কয়েক পেইজ পড়লেও সমস্যা নেই।
তবুও প্রতিদিন বই পড়ার অভ্যাস করুন।

৩/ নতুন কোনো স্কিল শিখুন। আর পুরনো স্কিলগুলোকে ইম্প্রুভ করুন। 

৪/ সোশ্যাল মিডিয়াতে ১০-১৫ মিনিট সময় কম দিন।
ওই সময়টা নিজের জন্য রাখুন।

৫/ দিনে কমপক্ষে ১০-১৫ মিনিট হাঁটুন।
এতে চিন্তা পরিষ্কার হয় আর মন হালকা হয়। 

৬/ নিজের সম্পর্কে একটা ভালো কথা বলুন।
নিজেকে ছোট করে দেখলে জীবনে এগোনো যায় না।

৭/ প্রতিদিন কয়েক লাইন হলেও লিখুন।
নিয়মিত লেখালিখি করার অভ্যাস করুন।

৮/ দিনের শেষে ছোট অর্জনগুলো নোট করে রাখুন।
ছোট জয়ই জীবনে বড় জয়ের শক্তি দেয়। 

৯/ নিজের রুম বা ডেস্কটা গুছিয়ে রাখুন। 
পরিচ্ছন্ন জায়গা মানে পরিষ্কার মাথা।

১০/ রাতে ঘুমানোর আগে কোন জিনিসগুলা নিয়ে আপনি কৃতজ্ঞ সেটা লিখে রাখুন। 

মনে রাখবেন, 
জীবনে চেঞ্জটা কখনো একদিনে আসে না।
আসে ছোট ছোট সহজ কিছু অভ্যাস থেকেই।

Leave a Comment